News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৬-১৭ নভেম্বর দক্ষিণের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্কই
Image

১৬-১৭ নভেম্বর দক্ষিণের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্কই

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): এই মুহূর্তে শীতের প্রতীক্ষায় দক্ষিণ ও উত্তর দুই বঙ্গই। অথচ এই সময়েই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি অবশ্য হবে হালকা, শুধুমাত্র উপকূলের কাছাকাছি জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে তিলোত্তমাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে, ১৬ ও ১৭ নভেম্বর হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহবিদরা জানিয়েছেন, ১৫ নভেম্বরের পর থেকে সাময়িকের জন্য কিছুদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহের জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরেই এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এর পর শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে পরিস্থিতি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top