News Flash

  • Home
  • দিনের খবর
  • গেহলত সরকার ধর্ষণে অভিযুক্ত পুলিশদের বাঁচানোর চেষ্টায় রয়েছে : বিজেপি
Image

গেহলত সরকার ধর্ষণে অভিযুক্ত পুলিশদের বাঁচানোর চেষ্টায় রয়েছে : বিজেপি

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসায় নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত পুলিশ কর্মীদের বাঁচানোর চেষ্টা করছে গেহলত সরকার, এই বলে অশোক গেহলত সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি। শনিবার বিজেপির সদর দফতরে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে, বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, রাজস্থান পুলিশের সাব ইন্সপেক্টর চার বছরের একটি নাবালিকাকে ধর্ষণ করেছে। রাজস্থান সরকার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের বাঁচাতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করছে। অভিযুক্ত পুলিশ কর্মীদের সাময়িকভাবে বরখাস্তও করা হয়নি। এমনকি অন্য দুই পুলিশ আধিকারিক যারা প্রমাণ নষ্ট করতে অভিযুক্তকে সাহায্য করেছিল তাদের বিরুদ্ধেও গেহলত সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।

শাহজাদ পুনাওয়ালা জানান, রাজস্থান সরকার মেয়েদের বাঁচাতে নয় বরং অপরাধীদের বাঁচাতে ব্যস্ত। গেহলত সরকারের কারণে গোটা দেশ বিব্রত হচ্ছে। রাজস্থানে এই ধর্ষণের ঘটনা একমাত্র ঘটনা নয় বরং গত কয়েক মাসে রাজস্থানে মহিলাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। রাজস্থানে মহিলারা নিরাপদে নেই। এখানে প্রতিদিন ১৮ থেকে ২২টি মহিলা নৃশংস আচরণের শিকার হচ্ছেন। মহিলা ধর্ষণের ক্ষেত্রে এক নম্বর রাজ্যে পরিণত হয়েছে রাজস্থান। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরাকে লক্ষ্য করে তিনি বলেন, কংগ্রেস নেতারা রাজস্থানে আসেন শুধুমাত্র রাজনৈতিক পিকনিকের জন্য। প্রিয়াঙ্কা গান্ধী কি দৌসা আসবেন? মানবতার জন্য লজ্জাজনক এই ঘটনাকে নিয়ে কি তিনি কোনও মন্তব্য করবেন?

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top