জাকার্তা, ২ জুন (হি.স.) : বৃহস্পতিবার ভোরে ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে| রিখটার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল ৬.৫|
মার্কিন ভূ-তাত্ত্বিক পরিমাপক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে ভারত মহাসাগর বেষ্টিত এই দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে| তবে তাত্ক্ষণিকভবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি|
সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল সুনগাইপেনু থেকে মাত্র ৯১ কিলোমিটার পশ্চিমে| আর সুমাত্রার বন্দরনগরী পাদাংয়ের ১৫৫ কিলোমিটার দক্ষিণে| ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৫০ কিলোমিটার| প্রথমে রিখটার স্কেলে ৬.২ মাত্রার বলে উল্লেখ করলেও পরে তা ৬.৫ মাত্রার বলে নিশ্চিত করা হয়েছে|
ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















