News Flash

  • Home
  • দেশ
  • সম্পর্কে আপত্তি, রাগের বশে শাশুড়িকে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে
Image

সম্পর্কে আপত্তি, রাগের বশে শাশুড়িকে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে

পশ্চিম বর্ধমান, ১০ নভেম্বর (হি.স.) : দুর্গাপুরে বৌমার বিরুদ্ধে শাশুড়িকে খুনের অভিযোগ উঠল। পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে। অন্য এক মহিলার সঙ্গে বৌমার সম্পর্কে আপত্তি ছিল পরিবারের। তা নিয়ে নিয়মিত গোলমালও বাধত। অনুমান করা হচ্ছে সেই ঘটনারই চরম পরিণতি এটি।

পরিবারের দাবি, বছর দুই আগে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সম্পর্কের সূত্রপাত গৃহবধূর। যে সম্পর্কে প্রথম থেকেই আপত্তি ছিল গৃহবধূর স্বামী এবং শাশুড়ি অনিমা রায়ের। পাশাপাশি, বেনাচিতির দেবীনগরে যে বাড়িতে দম্পতি ও মা বাস করেন, সেই বাড়ির উপরও নজর ছিল বধূর বান্ধবীর, এমনই অভিযোগ পরিবারের।

এ নিয়ে গত আড়াই বছর ধরে অশান্তি চলছিল পরিবারে। অশান্তি চরমে ওঠে গত ২৯ অক্টোবর, লক্ষ্মীপুজোর পর দিন। দেবীনগরের বাড়িতে শাশুড়িকে মারধর করার অভিযোগ ওঠে বধূর বিরুদ্ধে। এই কাজে তাঁকে সাহায্য করার অভিযোগ মহিলার বান্ধবী সিভিক ভলান্টিয়ার, তাঁর বাবা এবং ভাইয়ের বিরুদ্ধেও। গুরুতর আহত অবস্থায় প্রৌঢ়াকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর।

এর পরেই থানায় অভিযোগ দায়ের হয় মহিলার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করেছে। দুর্গাপুরের ডিসি (পূর্ব) কুমার গৌতম বলেন, ‘‘বেশ কয়েক দিন আগে পরিবারে মারামারি হয়েছিল। ক’দিন পরে প্রৌঢ়া হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি মারা যান। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’’

Releated Posts

লোকসভায় সামনের সারি থেকে পিছনের আসনে অভিষেক, তৃণমূলে ভাঙনের জেরে বদল সংসদের অঙ্ক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): লোকসভায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের পর সংসদে দলের অবস্থানেও বড় পরিবর্তন দেখা গেল। চলতি…

ByByNews Desk Jul 20, 2026

বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জাতি ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র, কর্নাটকে নতুন উদ্যোগ

বেঙ্গালুরু, ২০ জুলাই (আইএএনএস): ভোটার যাচাইকরণ (এসআইআর) নিয়ে বিজেপি ও জেডি(এস)-এর তীব্র সমালোচনার মধ্যেই কর্নাটক সরকার রাজ্যজুড়ে বিনামূল্যে…

ByByNews Desk Jul 20, 2026

মোবাইলের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার দমদমে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৪০…

ByByNews Desk Jul 20, 2026

রাজ্যসভায় নিট প্রশ্নফাঁস ইস্যুতে সরব খাড়গে, ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগের অভিযোগ; দিল্লি পুলিশের অস্বীকার

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই নিট প্রশ্নফাঁস এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top