News Flash

  • Home
  • Uncategorized
  • এনইআরসিপিএ’র মঞ্চেলোকসভার অধ্যক্ষার সাথে সুর মিলিয়েছেন রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রিদের ঘন ঘন সফরে উপকৃত হবে পূর্বোত্তর ঃ তথাগত রায়
Image

এনইআরসিপিএ’র মঞ্চেলোকসভার অধ্যক্ষার সাথে সুর মিলিয়েছেন রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রিদের ঘন ঘন সফরে উপকৃত হবে পূর্বোত্তর ঃ তথাগত রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ একদিকে যখন কেন্দ্রীয় মন্ত্রিদের ঘন ঘন সফরে অনেকটাই চাপে রয়েছে রাজ্য সরকার৷ এরই মাঝে রাজ্যপাল তথাগত রায় মনে করেন, কেন্দ্রীয় মন্ত্রিদের এই ঘন ঘন সফরে পূর্বোত্তরের রাজ্যগুলি উপকৃত হবে৷

বুধবার ত্রিপুরা বিধানসভায় এনইআরসিপিএ’র সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন রাজ্যপাল তথাগত রায়৷ ছবি নিজস্ব৷
বুধবার ত্রিপুরা বিধানসভায় এনইআরসিপিএ’র সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন রাজ্যপাল তথাগত রায়৷ ছবি নিজস্ব৷

বুধবার উত্তরপূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় সরকারের প্রশংসাই ফুটে উঠেছে রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্যে৷ এদিন, এনইআরসিপিএ’র সম্মেলনের দ্বিতীয় দিনে ভেলিডেকটারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে উদ্যোগ গ্রহণ করেছে৷ যার কারণে, এই অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রিরা ঘন ঘন সফর করছেন৷ তাঁর দাবি, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির সৌভাগ্য যে কেন্দ্রীয় মন্ত্রিরা এই অঞ্চলের প্রতি গুরুত্ব দিচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রিদের ঘন ঘন সফরে রাজ্যগুলির সমস্যা এবং দাবিদাওয়া তাঁদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব৷ তাতে এই অঞ্চল উপকৃত হবে বলেই তিনি মনে করেন৷ যোগাযোগের গুরুত্ব উল্লেখ করে রাজ্যপাল বলেন, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল সংযোগে বিরাট অগ্রগতি হয়েছে৷ রেল সংযোগ এই অঞ্চলে গত কয়েকদিনে সম্প্রসারিত হয়েছে৷
মঙ্গলবার এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বোত্তরের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই অঞ্চলের উন্নয়নের প্রশ্ণে কেন্দ্রীয় সরকারকে নানাভাবে সমালোচনার বাণে বিদ্ধ করেছিলেন৷ সাংবিধানিক মর্যাদা বজায় রেখে লোকসভার অধ্যাক্ষা সুমিত্রা মহাজন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সমস্ত অভিযোগ খন্ডন করেছিলেন৷ তিনি দাবি করে বলেছিলেন, কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উন্নয়নে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে চলেছে৷ আজ ফের লোকসভার অধ্যক্ষার সুরে সুর মিলিয়ে রাজ্যপাল তথাগত রায়ও কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের প্রতি সহৃদয় সেই বিষয়টি জোর গলায় দাবি করেছেন৷ কেন্দ্রীয় মন্ত্রিদের ঘন ঘন রাজ্য সফর এই অঞ্চলকে উপকৃত করবে বলেই দৃঢ় বিশ্বাস তাঁর৷ ফলে, এনইআরসিপিএ’র মঞ্চে পূর্বোত্তরের উন্নয়নের প্রশ্ণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ আরও শক্তিশালী করে তোলার যে ডাক দেওয়া হয়েছে তাতে কেন্দ্র ও রাজ্যগুলির সম্পর্কে চাপানউতোর নয়া মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে৷
এদিন, সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় আরো বলেন, উত্তর-পূর্বাঞ্চল দেশের একটা বৃহত্তর অংশ৷ ভাষা,কৃষ্টি ও সংসৃকতির বৈচিত্র্যে সমৃদ্ধ এই অঞ্চল৷ যা খুবই আকর্ষণীয়৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিকাশ ত্বরান্বিত হলে দেশ সমৃদ্ধ হবে৷ ভূমিক্ষয় এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা৷ এই সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ রাজ্যপাল আশা প্রকাশ করেন এই সমস্যা সমাধানে এই আলোচনা একটা সঠিক দিশা দেখাবে৷
রাজ্যপালের মতে, বিশ্বে নানা রকমের গণতন্ত্রের পরিকাঠামোর রূপ আমরা দেখতে পাই৷ কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের চরিত্র একটু ভিন্ন৷ আমরা গর্বিত আমাদের সংসদীয় গণতন্ত্রের জন্য৷ নানা দল, নানা মত এবং একটা বৃহৎ অংশের জনগণ আমাদের সংসদীয় গণতন্ত্রে ভাবে কাজ করেন৷ তারা সংসদীয় গণতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন৷ তিনি আশা প্রকাশ করেন এধরনের সম্মেলন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতেও ভূমিকা নেবে৷
সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ত্রিপুরার পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে এই অঞ্চলের রাজ্যগুলির একটা কমন ভয়েস থাকা প্রয়োজন৷ তিনি বলেন, দেশের সব অঞ্চলের সার্বিক বিকাশের উপরই নির্ভর করছে আমাদের সংসদীয় গণতন্ত্রের ভিত৷ সমস্ত অঞ্চলের মানুষের কল্যাণই আমাদের সংসদীয় গণতন্ত্রের লক্ষ্য৷
সম্মেলনে সমাপ্তি বক্তব্য পেশ করেন সমিতির চেয়ারম্যান মেঘালয় বিধানসভার অধ্যক্ষ আবু তাহের মন্ডল৷ তিনি উত্তর পুর্বাঞ্চলের সার্বিক অগ্রগতির জন্য যৌথ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে স্পীকার্স রিসার্চ ইনিসিয়েটিভ বিষয়ে আলোচনা করেন লোকসভার সচিব ড ডি ভাল্লা, রিসার্চ এন্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলাপিং কান্ট্রি-র ডিরেক্টর জেনারেল অধ্যাপক শচীন চতুর্বেদী প্রমুখ৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top