তিরুবনন্তপুরম, ৮ নভেম্বর (হি. স.) : সাফল্য কেরল পুলিশের । মঙ্গলবার রাতে ওয়েনাড় জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের পর দুই সশস্ত্র মাওবাদীকে গ্রেফতার করতে সক্ষম হয় কেরল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কেরল পুলিশের এসওজি এবং থান্ডারবোল্ট স্কোয়াড ওয়েনাড় জেলার থালাপূজা অঞ্চলে অভিযান চালায়। বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে পাঁচ মাওবাদী। ৩০ মিনিট ধরে গুলির লড়াই চলে। বাহিনীর সদস্যরা সশস্ত্র দুজন মাওবাদীকে ধরে ফেলেন। ধৃতদের নাম চন্দ্রু এবং উন্নিমায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

বিশেষ অভিযানে দুই সশস্ত্র মাওবাদীকে গ্রেফতার করল কেরল পুলিশ
Tags:
Releated Posts
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…
মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮
ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…
দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…
রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে
কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…


















