News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে শুষ্ক মৌসুমে প্রকল্পগুলির বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ
Image

হাইলাকান্দিতে শুষ্ক মৌসুমে প্রকল্পগুলির বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ


হাইলাকান্দি (অসম), ৭ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির নভেম্বর মাসের সভায় জেলায় বিভিন্ন বিভাগের চলতি উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়নে সমস্যা ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় পৌরোহিত্য করে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সবকটি উন্নয়নমুখী বিভাগকে চলতি শুষ্ক মৌসুমে তাদের প্রকল্প গুলোর বাস্তবায়নে গতি আনার নির্দেশ দেন। পাশাপাশি জেলা আয়ত্ত রাজস্ব সংগ্রহ আদায়কারী বিভাগগুলিকে তাদের রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়াতেও জোর দেন। এছাড়া নির্দিষ্ট মেয়াদের ফ্লেগশিফ প্রকল্পগুলোও দ্রুত বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন জেলা আয়ুক্ত হিভারে।

সভায় জানানো হয় যে, এসপিরেশন্যাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম এর আওতায় জেলার ৭০ টি অঙ্গনাদি কেন্দ্রের ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় যে জেলায় প্রসবকালীন মাতৃত্বের মৃত্যুর হার ক্রমান্বয়ে কমে এসেছে। ২০২১ ২২ সালে এই হার ছিল ১৮ জন, ২০২২-২৩ সালে এই হার দাঁড়ায় ১৫ এবং চলতি বছরে এখন পর্যন্ত মাত্র ছয় জনের প্রসবকালীন মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি শিশু মৃত্যুর হারও ক্রমান্বয়ে জেলায় কমে এসেছে। ২০২১-২২ এ যেখানে ২৩৫ টি শিশুর মৃত্যু হয় জেলায়, সেখানে ২০২২ ২৩ এ তা দাঁড়ায় ১২৪এ । চলতি এক অর্থ বছরে এখন পর্যন্ত মাত্র ৩০ টি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে আরও জানানো হয় যে জেলায় সনাক্ত করা ৩৫৩ জন যক্ষা রোগীর মধ্যে ১৪৬ জনকে সদাশয় ব্যক্তিরা দত্তক নিয়ে পুষ্টি হওয়ার বন্টন করছেন। ক্রীড়া বিভাগ থেকে জানানো হয় যে জেলায় খেল মহারণ নামক ক্রীড়া প্রতিযোগিতা গাঁও পঞ্চায়েত পর্যায়ে এগিয়ে চলেছে। আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত গাও পঞ্চায়েত পর্যায়ে এই প্রতিযোগিতা চলবে। ইতিমধ্যে কবাডি ভলিবল প্রতিযোগিতা শেষ হলেও ৮ নভেম্বর থেকে ক-ক খেলা এবং ১০ নভেম্বর থেকে ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতা পরিচালনার জন্য জেলার সব জিপিকে ১০হাজার টাকা‌ করে অর্থ দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। স্কিল ডেভেলপমেন্ট মিশন থেকে সভায় জানানো হয়েছে এখন পর্যন্ত জেলার ২৫৯৭ জনকে দক্ষতা বিকাশের তিন মাসের প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে। ভেটেরিনারি বিভাগের কল এটেন্ড করা জরুরী পরিষেবার দুটি অ্যাম্বুলেন্স গাড়ির টেলিফোন নম্বর ১৯৬২ এর ব্যাপক প্রচার করতে জেলা আয়ুক্ত বিভাগকে নির্দেশ দেন। সভায় পিএইচ ই বিভাগের জল জীবন মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জলদূত হিসাবে পাঁচজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ সার্টিফিকেট তুলে দেওয়া হয় আজকের সভায়। এই জলদূতরা পাণীয় জল ও স্বচ্ছতা সম্পর্কে প্রচার চালাবেন।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top