News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিআই নেতা প্রশান্ত কপালীর জীবনাবসান
Image

সিপিআই নেতা প্রশান্ত কপালীর জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ভারতের কমিউনিস্ট পার্টি তথা সিপিআই’র রাজ্য কার্য নির্বাহী কমিটির সদস্য প্রশান্ত

প্রাক্তন বিধায়ক তথা সিপিআই নেতা প্রশান্ত কপালির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ নিজস্ব ছবি৷
প্রাক্তন বিধায়ক তথা সিপিআই নেতা প্রশান্ত কপালির মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ নিজস্ব ছবি৷

কপালীর জীবনাবসান হয়েছে৷ মঙ্গলবার প্রয়াত হয়েছেন রাজ্যের এই কমিউনিস্ট নেতা৷ গত দীর্ঘ একমাস তিনি জি বি হাসপাতালের আই সি ইউতে ভর্তি ছিলেন৷ এদিন ভোর সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি ফঁুসফুসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন৷
প্রশান্ত কপালী ছাত্র যুব আন্দোলনের অন্যতম পুরোধা নেতৃত্ব৷ সিপিআই রাজ্য পরিষদের প্রাক্তন সম্পাদক, পার্টির জাতীয পরিষদের প্রাক্তন সদস্য এবং পার্টির রাজ্য কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন৷ ২০০১ সালে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হয়ে তিনি বিধায়ক নির্বাচিত হন৷
তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ সকাল ছয়টায় তাঁর শবদেহ হাসপাতাল থেকে কৃষ্ণনগরস্থিত তাঁর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে ছুটে যান অসংখ্য মানুষ৷ শ্রদ্ধা নিবেদন করেন এলাকার বিধায়ক রতন দাস, মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য্য প্রমুখ৷ তাঁর মরদেহ লাল পতাকায় ঢেকে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক রঞ্জিত মজুমদার৷ সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভায়৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, রাজ্য সভার সাংসদ ঝর্না দাস বৈদ্য এবং অন্যান্যরা৷ তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় কামানচৌমুহনীস্থিত পার্টি দপ্তরে৷ সেখানে দলীয় নেতা কর্মীরা শেষ শ্রদ্ধা জানান৷ পার্টির রাজ্য দপ্তরে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷ তারপর কমিউনিস্ট আন্তর্জাতিক গানের মধ্য দিয়ে শুরু হয় তাঁর অন্তিম শোকযাত্রা পার্টি রাজ্য দপ্তর থেকে৷ রাজধানীর বিভিন্ন পথ অতিক্রম করে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে৷ সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ তাঁর মৃত্যুতে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ গভীর শোক প্রকাশ করে এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে সারা রাজ্যে পার্টি দপ্তরগুলিতে তিনদিন রক্ত পতাকা অর্ধনমিত রাখা হবে৷
এদিকে, প্রশান্ত কাপালীর প্রয়াণে মুখ্যমন্ত্রীর সরকার শোক প্রকাশ করেছেন৷ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ত্রিপুরার প্রগতিশীল, বিশেষ করে বামপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা সংগঠক ছিলেন প্রশান্ত কপালী৷ বিদ্যালয়ে পাঠরত অবস্থাতেই তিনি ছাত্র আন্দোলনের সাথে নিজ ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছিলেন৷ ছাত্র-
যুব আন্দোলনের পথ বেয়েই বৃহত্তম বামপন্থী রাজনীতির অঙ্গনে তাঁর প্রবেশ ও এক সময়ে সি পি আই ত্রিপুরা রাজ্য পরিষদের সম্পাদকের দায়িত্বে বৃত হয়েছিলেন৷
রাজনৈতিক নেতা হিসাবে প্রশান্ত কপালী তাঁর নিষ্ঠা ও সততার নিদর্শন রেখে গিয়েছেন৷ ব্যক্তিগত আলাপচারিতায় ছিলেন বিনয়ী ও মিতভাষী৷ তাঁর অকাল প্রয়াণে ত্রিপুরার বাম-গণতান্ত্রিক আন্দোলন একজন নিষ্ঠাবান সামনের সারির জনদরদী সংগঠককে হারালো৷ প্রশান্ত কাপালীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি৷ তাঁর স্ত্রী, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি৷ সি পি আই ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য পরিষদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি৷
অন্যদিকে, প্রয়াত প্রাক্তন বিধায়ক প্রশান্ত কপালীর মরদেহ রাজ্য বিধানসভা ভবনে নিয়ে গেলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, কারামন্ত্রী মণীন্দ্র রিয়াং, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, বিধায়ক রীতা কর প্রমুখ৷ এদিকে, মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআই রাজ্য পরিষদ কার্যালয়ে গিয়ে প্রয়াত প্রশান্ত কপালীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top