News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এসআইপি অ্যাবাকাসের উদ্যোগে করিমগঞ্জে অল ইন্ডিয়া এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট অনুষ্ঠিত
Image

এসআইপি অ্যাবাকাসের উদ্যোগে করিমগঞ্জে অল ইন্ডিয়া এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম), ৫ নভেম্বর (হি.স.) : এসআইপি অ্যাবাকাস করিমগঞ্জের উদ্যোগে রবিবার করিমগঞ্জ জেলায় অল ইন্ডিয়া ইন্টার স্কুল এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট সহ করিমগঞ্জ এস আইপি অ্যাবাকাস ছাত্র-ছাত্রীদের লাইভ হিউমান ক্যালকুলেটর ডেমোস্ট্রেশন স্থানীয় ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারী স্কুলে অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের ফ্রন্ট্রিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল রোল্যান্ডস মেমোরিয়াল স্কুল , লিটিল এঞ্জেল,করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি অফ সায়েন্স, সানরাইজ ইংলিশ স্কুল এবং একমি স্কুলের থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের প্রায় ৫০০ এর অধিক ছাত্র-ছাত্রী ৫টি পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এসআইপি অ্যাবাকাস স্কুলের অধ্যক্ষা সোনালী নাগ দে ও গুয়াহাটি থেকে আগত এসআইপি অ্যাবাকাসের স্টেইট হেড অরুনাভ দত্ত অ্যাবাকাস ডেমোস্টেশন পরিচালনা করেন । অধ্যক্ষা সোনালী নাগ দে এই মেগা কম্পিটিশনে সহযোগিতার জন্য করিমগঞ্জের এসআইপি অ্যাবাকাস টিম, এসআইপি ডেমো চাইল্ড, সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর অভিভাবকদের কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।

অন্যদিকে এস আই পি একাডেমির আসামের স্টেট হেড তরুনাভ দত্ত বলেন যে, অল ইন্ডিয়া ইন্টার স্কুল এরিথমেটিক জিনিয়াস কনটেস্ট সর্ব ভারতীয় স্তরে চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে । স্কুল পর্যায়ের পর জেলা স্তরের বিজয়ীরা রাজ্যিক স্তরের প্রতিযোগিতায় সুযোগ পাবে এবং এরপর বিজয়ীরা সরাসরি জাতীয় স্তরের প্রতিযোগিতায় চলে যাবে। জেলা স্তরের বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে এবং রাজ্যিক ও জাতীয় স্তরের বিজয়ীদের নগদ টাকা, ট্রফি সহ সার্টিফিকেট প্রদান করা হবে।

তিনি বলেন, এসআইপি অ্যাবাকাস একটি ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ক্লাস ওয়ান থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাবাকাসসহ ব্রেইন জিম ও স্পিড রাইটিং শেখানো হয়। এস আই পি অ্যাবাকাস ছাত্র-ছাত্রীদের এক স্কিল শেখিয়ে দেয়, যা অন্য বিষয়ের পাশাপাশি বিশেষ করে অংকে দক্ষতা বিকাশে সহায়তা করে,যা অল রাউন্ড ডেভেলপমেন্টে বাচ্চাদের সাহায্য করে। এস আই পি অ্যাবাকাসের প্রয়োগ কৌশল অনুশীলন করে ছাত্র-ছাত্রীরা যথেষ্ট কম সময়ের যোগ, বিয়োগ ভাগ, গুণ , দশমিক যোগফল, স্কয়ার রুট, কিউব রুট ইত্যাদির সমাধান ক্যালকুলেটরের যে দ্রুত করতে পারে। একমাত্র এস আই পি অ্যাবাকাস যারা চারটি লেভেল কমপ্লিট করার পর নিউমারিক্যাল অ্যাবিলিটি তে পাঁচ গুন ভালো হওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয়। এসআইপি অ্যাবাকাস প্রদর্শনীতে বিভিন্ন লেভেলের ছাত্র ছাত্রীরা তাদের পারদর্শিতা প্রদর্শন করে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top