News Flash

Image

জন্মদিনে সেঞ্চুরি করে সচিনকে ছুঁলেন কোহলি

কলকাতা, ৫ নভেম্বর(হি.স.): ইডেনে নিজের ৩৫তম জন্মদিনটা আজ দারুণভাবে রাঙালেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরিটি করলেন কোহলি। আর এই সেঞ্চুরিতে তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কিংবদন্তী সচিন তেন্ডুলকরকে ছুঁলেন।

ব্যাট করতে নেমে কোহলি অনবদ্য সেঞ্চুরি করে নিজের জন্মদিনে শতরান করে কলকাতাকেই বিরাট উপহার দিলেন কোহলি । রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৫ তম জন্মদিনে কোহলির শতরান পূর্ণ হল ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকলেন ১২১ বলে ১০১ রান করে। এটি একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান কোহলির । এর ফলে সচিন তেন্ডুলকরের নজির স্পর্শ করলেন বিরাট ।
এদিন চেজমাস্টারের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই প্রসঙ্গে বিরাটের মত, “আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। সচিনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।” তবে এদিনের ম্যাচের একটা আলাদা চাপ ছিল, সেটা একবাক্যে স্বীকার করে নিলেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ শতরানকারী।

৪৯তম শতরানের নেপথ্যে টিম ম্যানেজমেন্টের অবদানের কথাও তুলে ধরেন বিরাট। তিনি বলেন, “সকলকে বলা হয়েছিল আমার সঙ্গেই ব্যাট করতে। খেলাটা উপভোগ করছিলাম আমি। ঈশ্বর আমাকে এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ।” দর্শকদের ধন্যবাদ দিয়ে বিরাট বলেন, “আমার জন্মদিনটা ভক্তরা বরাবরই স্পেশাল করে তোলেন। সেটা আমাকে বাড়তি মোটিভেশন দেয়। প্রসঙ্গত, এদিন ম্যাচের সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় বিরাটের হাতে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top