News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে “রান ফর আয়ুর্বেদা” রেলি অনুষ্ঠিত রাজধানীতে
Image

জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে “রান ফর আয়ুর্বেদা” রেলি অনুষ্ঠিত রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর : রাজ্য আয়ুস মিশনের উদ্যোগে আগামী ১০ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে আজ রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। এইদিন আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে এক রেলি শুরু হয়। রেলিটি রাজধানীর বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুহনীস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর ডি কে চাকমা সহ অন্যান্যরা।

আয়ুর্বেদের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রাজ্য আয়ুস মিশনের মিশন ডাইরেক্টর ডি কে চাকমা বলেন, আগামী ১০ই  নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবস পালিত হবে। এরই অঙ্গ হিসেবে আজকের এই রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়েছে। এই রেলিতে আয়ুশ মিশনের সদস্য, আয়ুর্বেদের বিভিন্ন বিশিষ্ট ডাক্তার , কর্মীরা অংশ গ্রহন করেছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন এবছরের আয়ুর্বেদ দিবসের ভাবনা হচ্ছে ‘আয়ুর্বেদা ফর অল’। বিশেষ করে ছাত্রছাত্রী ও কৃষকদের কাছে আয়ুর্বেদকে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তার কথায়, বর্তমান সময়ে কৃষকরা জমিতে যে কীটনাশক ব্যবহার করছে সেটা যদি আয়ুর্বেদিকভাবে করা যায়, এবং আয়ুর্বেদিক উপায়ে নতুন প্রজন্ম যদি নিজেদের সুস্থ রাখার পথ খুঁজে বার করে তবে অনেকটাই তা উপকার হবে সমাজের। তিনি প্রাচীনকালের উদাহরন দিয়ে বলেন , বর্তমানে মানুষ সবকিছুতেই এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করে। তবে তার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিও অবলম্বন করা প্রয়োজন। কারণ প্রাচীনকালে মানুষ রোগভোগে অনেকটাই কম জর্জরিত ছিলেন বর্তমান সময়ের তুলনায়। তখন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিকই ছিল। তাই মানুষের মধ্যে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মিশন ডাইরেক্টর ডি কে চাকমা।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top