News Flash

  • Home
  • মুখ্য খবর
  • “প্রকৃত গণতন্ত্রের উদাহরন হল মিজোরাম” – আশিস সাহা
Image

“প্রকৃত গণতন্ত্রের উদাহরন হল মিজোরাম” – আশিস সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর : “প্রকৃত গনতন্তের উদাহরণ হল মিজোরাম। সেখানকার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, রাজ্যের শাসক দলকে মিজোরাম থেকে গিয়ে শিক্ষা নেওয়া উচিত।” মিজোরাম থেকে নির্বাচনী প্রচারে অংশগ্রহন করে এসে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

 রাজ্যে এসে তিনি মিজোরামের রাজনৈতিক পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বলেন, সেখানে নির্বাচনে সাধারন জনগণ ঠিক করেন রাস্তায় কোথায় কটা ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হবে। রাজনৈতিক সম্প্রীতি বজায়ের লক্ষ্যে সেখানে প্রচারে তেমন বাহারী ফ্ল্যাগ ফেস্টুনের ছড়াছড়ি দেখা যায়না। প্রত্যেকটি দল একে অপরের প্রতি সৌভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে উৎসবের আমেজে এই নির্বাচন অনুষ্ঠিত করছে।

তিনি আরো বলেন, রাজ্যের নির্বাচনের আগের বা পরের যে পরিবেশ তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন রাজ্যের প্রশাসন ও শাসক দলকে মিজোরামে গিয়ে সেখানকার নির্বাচনের পরিবেশ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, রবিবার অসংগঠিত শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে কংগ্রেস ভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় তাদের বিভিন্ন দাবি দাওয়া দিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top