News Flash

Image

প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার

কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। গৌতম হালদার পরিচালিত ছবি ভাল থেকো-তে অভিনয় করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন, তাঁর সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল।

রাখি গুলজারকে নিয়ে ২০১৯ সালে নির্বাণ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। রক্তকরবীর শতবর্ষে নাটকটি ফের মঞ্চে উপস্থাপিত করেন গৌতম হালদার। শম্ভু মিত্রের শেষ মঞ্চ উপস্থাপনা ‘দিনান্তের প্রণাম’-এও অংশ নেন গৌতম হালদার।
কাছের মানুষ বলে একটি নাটকের নির্দেশনাও দেন গৌতম হালদার। হীরু গঙ্গোপাধ্যায়, আমজাদ আলি খানকে নিয়ে তথ্যচিত্রও পরিচালনা করেছেন তিনি।

এই তিলোত্তমা কলকাতাতেই শুরু হয়েছিল বিদ্যার অভিনয় জীবনের পথচলা। তাঁকে নিজের ছবিতে অভিনয়ের সুযোগ দেন পরিচালক, নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার। আজ আর তিনি নেই। এই খবরটা পৌঁছে গিয়েছে বিদ্যা বালানের কাছেও। খবর পাওয়া মাত্রই কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। গৌতম হালদারের শেষকৃত্যে উপস্থিত থাকার কথা বিদ্যার।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top