News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উৎসব উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি ট্রেন চলাচলের মেয়াদ বৃদ্ধি এনএফ রেলের
Image

উৎসব উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি ট্রেন চলাচলের মেয়াদ বৃদ্ধি এনএফ রেলের

গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : দীপাবলি ও ছট পুজো উপলক্ষ্যে যাত্রীদের যাতায়ত সহজ করার উদ্দেশ্যে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের পক্ষ থেকে কয়েকটি স্পেশাল ট্রেনের চলাচলের মেয়াদ আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি নিজের নিজের বিদ্যমান সময় ও স্টপেজের সাথে চলাচল করবে।

এ ব্যাপারে তথ্য দিতে গিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ০৫৭৬২ নম্বর কাটিহার-রাঁচি স্পেশাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য আজ ২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ১৪.০০ ঘণ্টায় কাটিহার থেকে রওয়ানা দিয়ে পরের দিন ০৩.৪০ ঘণ্টায় রাঁচি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৭৬১ নম্বর রাঁচি-কাটিহার স্পেশাল ট্রেনটি পাঁচটি ট্রিপের জন্য ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার ০৫.৩০ ঘণ্টায় রাঁচি থেকে রওয়ানা দিয়ে একইদিনে ২০.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

০৮০৪৭ নম্বর সাঁতরাগাছি-গুয়াহাটি স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ৩ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৮.০০ ঘণ্টায় সাঁতরাগাছি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৫.০০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৮০৪৮ নম্বর গুয়াহাটি-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ১৬.৪৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১২.৩০ ঘণ্টায় সাঁতরাগাছি পৌঁছবে।

০৫৭৩৪ নম্বর কাটিহার-অমৃতসর স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রত্যেক শনিবার ০৭.৫০ ঘণ্টায় কাটিহার থেকে রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০০.০৫ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৭৩৩ নম্বর অমৃতসর-কাটিহার স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ৬ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রত্যেক সোমবার ১২.৪৫ ঘণ্টায় অমৃতসর থেকে রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০৩.৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

০৫৬১৬ নম্বর গুয়াহাটি-উদয়পুর সিটি স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার ১৮.০০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে তৃতীয় দিন ২১.০৫ ঘণ্টায় উদয়পুর সিটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ০৫৬১৫ নম্বর উদয়পুর সিটি-গুয়াহাটি স্পেশাল ট্রেনটি চারটি ট্রিপের জন্য ৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রত্যেক বুধবার ১৩.৪৫ ঘণ্টায় উদয়পুর সিটি থেকে রওয়ানা দিয়ে তৃতীয় দিন ২৩.৩০ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে।

এছাড়া, কয়েকটি ট্রেনের পরীক্ষামূলক স্টপেজের সময়সীমা মনোনীত স্টেশনগুলিতে আগামী ৩০ এপ্রিল (২০২৪) পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল কর্তৃপক্ষ। সে অনুযায়ী ১৩১৪১/১৩১৪২ নম্বর শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসটি বেলাকোবা স্টেশনে, ১২৩৪৫/১২৩৪৬ নম্বর হাওড়া-গুয়াহাটি-হাওড়া শরাইঘাট এক্সপ্রেসটি ধুপগুড়ি স্টেশনে, ১৩০৫৩/১৩০৫৪ নম্বর হাওড়া-রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস এবং ১৫৬৪৩/১৫৬৪৪ নম্বর পুরী-কামাখ্যা-পুরী এক্সপ্রেসটি হরিশ্চন্দ্রপুর স্টেশনে, ১৩১৬৯/১৩১৭০ নম্বর শিয়ালদহ-সহরসা জংশন-শিয়ালদহ হাটেবাজারে এক্সপ্রেস ও ১৩০৬৩/১৩০৬৪ নম্বর হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসটি একলাখি স্টেশনে, ১৩১৪৭/১৩১৪৮ নম্বর শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেসটি সামসি স্টেশনে স্টপেজ দেবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top