News Flash

Image

বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট মা ও শিশু

বনগাঁ, ৩০ অক্টোবর (হি.স.): সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট মা ও সন্তান। সোমবার দুপুরের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে পিষে দেয় ট্রাকটি।

সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার যশোর রোডের উপর বিএসএফ ক্যাম্প মোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ৷ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ চালভর্তি ট্রাকের চাকায় সম্পূর্ণ পিষ্ট হওয়ায় দুটি ক্রেন এনে দেহ দুটিকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাই চালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও তাঁর ৬ বছরের ছেলেকে চাপা দেয়৷ এই ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে থানার পুলিশ। তবে মৃত মহিলা ও শিশুর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top