News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত সুমিত দের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
Image

প্রয়াত সুমিত দের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ অক্টোবর : উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সুমিত দের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি।
উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা যুব তুর্কিনেতা সুমিত দের আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে শাসক দলের কর্মীদের মধ্যে শোক বিরাজ করছে। সুমিত দের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে আগরতলা থেকে রবিবার ১২:৪৫ মিনিটে চপারে ধর্মনগরের ওএনজিসি কমপ্লেক্সের হেলিপেডে অবতরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখান থেকে তিনি সোজা চলে যান সুমিত দের বাড়িতে।

মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা সুমিত দের শোকাহত পরিবারের সাথে ব্যক্তিগত আলোচনা করেন এবং তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য সুমিত দের একমাত্র ছেলে রয়েছে যে নবম শ্রেণীকে পাঠরত। দুপুর ১. ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পুনরায় চপারে চড়ে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দেন।
মুখ্যমন্ত্রীর এই সফরে  সঙ্গে  ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা বিজেপি সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ধর্মনগর মন্ডল এর সভাপতি শ্যামল কান্তি নাথ সহ জেলা এবং মহকুমার বিভিন্ন স্তরের মন্ডলের কর্মকর্তারা।
মুখ্যমন্ত্রীর এই ক্ষণকালের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল উপচে পড়া ভিড়। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top