News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের দিগরখালে নৈশ বাস থেকে উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট, ধৃত তিন
Image

কাছাড়ের দিগরখালে নৈশ বাস থেকে উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট, ধৃত তিন

কালাইন (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : ড্ৰাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। এই অভিযানের অঙ্গ স্বরূপ শনিবার রাতে কাছাড় জেলার কালাইন থানার অন্তর্গত দিগরখালে শিলচর থেকে গুয়াহাটিগামী একটি নৈশ বাসে হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে কয়েক কোটি টাকার হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে তিন যাত্রীকে পুলিশ গ্ৰেফতার করেছে।

জানা গেছে, গোপন সূত্ৰে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের এক দল দিগরখালে এআর ১৬ এ ৪০১৪ নম্বরের গুয়াহাটিগামী একটি নৈশ বাসে অভিযান চালায়। অভিযানে বাসের তিন যাত্ৰীর হেফাজত থেকে ৩২টি সাবানের কেস থেকে ৩৮২ গ্ৰাম হেরোইন এবং কয়েকটি প্যাকেট থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে৷

মাদক দ্রব্য পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে রমিজ উদ্দিন শিকদার, হাবিল উদ্দিন শিকদার এবং আফজল হুসেন নামের তিন ড্রাগস পাচারকারীকে। ধৃত তিনজন বরপেটা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top