চিরাং (অসম), ২৮ মে, (হি.স.) : মৌলবাদী জঙ্গি কার্যকলাপের ঘাঁটি বলে পরিচিত চেরাং জেলা পুলিশের হাতে ফের আটক হয়েছে তিন জেহাদি| এ-ব্যাপারে তথ্য দিয়ে পুলিশ সুপার শংকরব্রত রায়মেধি জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী আমগুড়ি থানার এক জায়গায় অভিযান চালিয়ে এক জেহাদি মহিরুদ্দিন শেখকে আটক করা হয়| তার স্বীকারোক্তির ভিত্তিতে ঢালিগাঁও থানার ২ নম্বর ডাউকানগর থেকে মফিদুল শেখ ও রজবআলি পাটোয়ারিকে ধরা হয়েছে| পুলিশ সুপার আরও জানান, এই তিন জেহাদি ২০১৫ সালে জেলার ২ নম্বর ডাউকানগরের গেদাবজার শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল| গত বছর সেনা-পুলিশের যৌথবাহিনীর অভিযানে ওই শিবির উখাত হয়েছে| এদের বহুদিন ধরে খুঁজছিল পুলিশ| থানায় তাদের টানা জেরা চলছে|এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে চিরাং পুলিশ জেলায় জেহাদিদের একটি শিবির উখাতের পাশাপাশি এখন পর্যন্ত চিরাং ও কোকরাঝাড় জেলার বিভিন্ন জায়গা থেকে ৩৩টি জেহাদিকে আটক করেছে|
অসমে আটক তিন জেহাদি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















