News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান কংগ্রেস শাসনে অপরাধের রাজ্যে পরিণত হয়েছে : অনুরাগ সিং ঠাকুর
Image

রাজস্থান কংগ্রেস শাসনে অপরাধের রাজ্যে পরিণত হয়েছে : অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : রাজস্থানের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

বুধবার রাজস্থানে ট্রাক্টরে এক ব্যক্তির পিষ্ট হওয়ার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর গেহলত সরকারকে বিঁধেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজস্থান কংগ্রেস শাসনে অপরাধের রাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, এদিন ট্রাক্টর কোনো অসহায় মানুষকে পেষেনি বরং গেহলট সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে পিষে দিয়েছে। সরকার ঘুমিয়ে আছে বলেই অপরাধীদের সাহস বেড়ে গেছে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, রাজস্থান আজ নৈরাজ্যের উদাহরণ হয়ে উঠেছে যেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। গত ৫ বছরে রাজস্থানে মহিলাদের ওপরে ২ লক্ষেরও বেশি নৃশংসতার ঘটনা ঘটেছে। ৩৫ হাজার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে রাজস্থানে। অশোক গেহলতের কংগ্রেস সরকার ঘুমিয়েই আছে। এদিন যা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে কেউ আর ভয় পাচ্ছে না। রাজস্থান এক সময় পর্যটনের জন্য পরিচিত ছিল। আজ তা অপরাধের রাজধানী হয়ে উঠেছে। জনগণের এখন রাজস্থানের কংগ্রেস সরকারকে বিদায় জানানোর সময় এসেছে।

ভরতপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই লড়াইয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ৮ বার ট্রাক্টরের চাকায় পিষ্ট হন তিনি। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে সর্বত্র। এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top