News Flash

  • Home
  • দেশ
  • কিংবদন্তী বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

কিংবদন্তী বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী স্পিনার বিষাণ সিং বেদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশ্যাল মিডিয়ায় সোমবার গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রখ্যাত ক্রিকেটার শ্রী বিষান সিং বেদী জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খেলাধুলোর প্রতি তাঁর আবেগ ছিল অটুট এবং তাঁর অনুকরণীয় বোলিং পারফরম্যান্স ভারতকে অসংখ্য স্মরণীয় জয়ের দিকে নিয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করে যাবেন তিনি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী স্পিনার বিষাণ সিং বেদী ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। এক দিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। মনসুর আলি খান পাটৌডির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরে ভারতের অধিনায়ক হন সুনীল গাওস্কর।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top