News Flash

  • Home
  • দেশ
  • মেটেলিতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ যুবকের
Image

মেটেলিতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ যুবকের

চালসা, ২৩ অক্টোবর (হি.স.): অষ্টমীর রাতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের বাতাবাড়ি-লাটাগুড়িমুখী ৩১ নম্বর জাতীয় সড়কের টিলাবাড়ি চা দোকান এলাকায়। মৃতরা হলেন, সুরজিৎ ডাকুয়া ও পল্লব দাস। দু’জনের বাড়ি ময়নাগুড়ির টেকাটুলি এলাকায়।

গতকাল রাতে ওই দুই যুবক একটি বাইকে করে বাতাবাড়ি থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিলেন। পথে টিলাবাড়ি চা দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি জাতীয় সড়কের ধারে থাকা একটি টিনের বেড়া ও কাঁঠাল গাছে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক হেলমেটবিহীন অবস্থায় দ্রুত গতিতে বাইক নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাইক থেকে ছিটকে পড়ে যান দুই যুবক। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় অন্য যুবককে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top