সোনারপুর, ২৩ অক্টোবর (হি.স.): মহাষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর এলাকার কাঠজালা সেতু সংলগ্ন এলাকায় অটো এবং বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চার জন। অটোতে আরও কয়েক জন থাকলেও তাঁদের আঘাত গুরুতর নয়। দুর্ঘটনাগ্রস্ত অটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন অটো এবং বাইক চালকও। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে রঘুনাথপুর এলাকা থেকে বেশ কয়েক জন মহিলা এবং যুবক ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অটোতে তারা কাঠজালা সেতু সংলগ্ন এলাকায় পৌঁছতেই দুর্ঘটনাটি ঘটে। বাইকটি আসছিল সোনারপুরের দিক থেকে। একটি রাস্তার মোড় ঘুরতেই বাইক চালক নিয়ন্ত্রণ হারান এবং সজোরে ধাক্কা মারেন অটোতে। বাইকের ধাক্কায় অটোর সামনের দিকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বাইক চালক এবং অটো চালক দুই গাড়ির মাঝে আটকে গিয়েছিলেন। অটোটি রাস্তার উপর উল্টে যায়। পিছন দিকে বসে থাকা দুই মহিলা গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। সকলকে নিরাপদে উদ্ধার করা হয়।

কাশিপুরে অটো ও বাইকের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, গুরুতর জখম ৪ জন
Tags:
Releated Posts
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…
ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…
দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক
পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…


















