News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশিপুরে অটো ও বাইকের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, গুরুতর জখম ৪ জন
Image

কাশিপুরে অটো ও বাইকের সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা, গুরুতর জখম ৪ জন

সোনারপুর, ২৩ অক্টোবর (হি.স.): মহাষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর এলাকার কাঠজালা সেতু সংলগ্ন এলাকায় অটো এবং বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চার জন। অটোতে আরও কয়েক জন থাকলেও তাঁদের আঘাত গুরুতর নয়। দুর্ঘটনাগ্রস্ত অটোটি দুমড়ে মুচড়ে গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন অটো এবং বাইক চালকও। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে রঘুনাথপুর এলাকা থেকে বেশ কয়েক জন মহিলা এবং যুবক ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। অটোতে তারা কাঠজালা সেতু সংলগ্ন এলাকায় পৌঁছতেই দুর্ঘটনাটি ঘটে। বাইকটি আসছিল সোনারপুরের দিক থেকে। একটি রাস্তার মোড় ঘুরতেই বাইক চালক নিয়ন্ত্রণ হারান এবং সজোরে ধাক্কা মারেন অটোতে। বাইকের ধাক্কায় অটোর সামনের দিকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বাইক চালক এবং অটো চালক দুই গাড়ির মাঝে আটকে গিয়েছিলেন। অটোটি রাস্তার উপর উল্টে যায়। পিছন দিকে বসে থাকা দুই মহিলা গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। সকলকে নিরাপদে উদ্ধার করা হয়।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top