News Flash

  • Home
  • দেশ
  • জটেশ্বরে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
Image

জটেশ্বরে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

জটেশ্বর, ২২ অক্টোবর (হি. স.) : আলিপুরদুয়ারের জটেশ্বরে মামার বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় বসিরহাটের বাসিন্দা এক নাবালিকা। দশদিন আগে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়াল।

পরিবারের তরফে খোঁজ নিয়ে জানা যায়, বসিরহাটের জনৈক যুবক সন্টু দাস তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করেছে। এনিয়ে সন্টু দাসের নামে অভিযোগও দায়ের হয় জটেশ্বর ফাঁড়িতে। পরিবারের দাবি, অভিযুক্তের নাম সহ থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে পুলিশ মেয়ের পরিবারকেই নানা ভাবে হেনস্তা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বসিরহাট থেকে একাধিক বার মেয়ের পরিবারকে জটেশ্বরে আসার জন্য চাপ দিচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী আধিকারিক। সেই কথা মাথায় রেখে রবিবার সকালে জটেশ্বর ফাঁড়িতে হাজির হন নাবালিকার বাবা। কিন্তু পুলিশ আধিকারিক তাঁকে মেজাজ দেখিয়ে ফিরে যেতে বলেন বলে অভিযোগ। এতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে মেয়ের পরিবার। স্থানীয় তৃণমূল নেতারাও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ওই পুলিশ আধিকারিক বিষয়টি নিয়ে জটেশ্বর ফাড়ির ওসির সাথে আলোচনার আশ্বাস দিলে নাবালিকার পরিবার ফাঁড়ি থেকে চলে যান।

Releated Posts

আগামীকাল ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সংলাপ, যৌথভাবে সভাপতিত্ব করবেন রাজনাথ সিং ও রিচার্ড মার্লস

নয়াদিল্লি, ৩১ মে (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত…

ByByNews Desk May 31, 2026

সাইবারাবাদের ১,০০০ কোটি টাকার জমি কেলেঙ্কারিতে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

হায়দরাবাদ, ৩১ মে (আইএএনএস): তেলেঙ্গানার সাইবারাবাদ পুলিশ প্রায় ১,০০০ কোটি টাকার কথিত জমি কেলেঙ্কারি মামলায় আরও দুই অভিযুক্তকে…

ByByNews Desk May 31, 2026

নিরাপত্তা ও শান্তির পরিবেশেই আনন্দ-উৎসবের প্রকৃত উদযাপন সম্ভব: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ৪ মার্চ (আইএএনএস): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেছেন, নিরাপত্তা, শান্তি এবং পারস্পরিক বিশ্বাসের পরিবেশেই আনন্দ…

ByByNews Desk May 31, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভোপালে কংগ্রেসের বিক্ষোভ, দিগ্বিজয় সিং-সহ একাধিক নেতা আটক

ভোপাল, ৩০ মে (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শনিবার ভোপালে বিক্ষোভ…

ByBySandeep Biswas May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top