News Flash

  • Home
  • দেশ
  • রাত পোহালেই দেবীদর্শনে কলকাতায় আসছেন জেপি নাড্ডা
Image

রাত পোহালেই দেবীদর্শনে কলকাতায় আসছেন জেপি নাড্ডা

কলকাতা, ২০ অক্টোবর (হি.স.): অমিত শাহের পর এ বার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা আসছেন কলকাতার পুজো পরিদর্শনে। সব কিছু ঠিকঠাক থাকলে তিনি শনিবার সপ্তমীর দিন সকালে কলকাতায় আসবেন।

বিমানবন্দর থেকে তিনি হাওড়ায় যাবেন পুজো উদ্বোধন করতে। সেখান থেকে নাড্ডার গন্তব্য শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো মণ্ডপ। নিউ মার্কেট সর্বজনীনের পুজো মণ্ডপেও তিনি যাবেন বলে বিজেপি সূত্রে খবর। এ সবের ফাঁকে নিউটানউনের হোটেলে রাজ্য-বিজেপি নেতাদের সঙ্গে ঝটিতি বৈঠকও করার কথা নাড্ডার।

রাজনৈতিক মহলের নজর ছিল, বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এলাকার দুর্গাপুজোয় নাড্ডা যান কি না। এখনও পর্যন্ত যা খবর, তাতে নাড্ডার বালুরঘাট যাওয়ার কোনও পরিকল্পনা নেই।

কলকাতা এবং হাওড়ার কিছু পুজো মণ্ডপ ঘুরে দিল্লির বিমান ধরবেন তিনি। বঙ্গ-বিজেপির ক্ষমতাসীন শিবির চেয়েছিল, শাহ অথবা নাড্ডার মধ্যে কেউ একজন পুজোর মধ্যে বালুরঘাটের কোনও একটি পুজোর উদ্বোধনে আসুন। সেই মতো আর্জিও জানানো হয়েছিল দিল্লিতে। কিন্তু শাহ শুধু কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করেই চলে গিয়েছেন। নাড্ডাও সম্ভবত বালুরঘাটে যাচ্ছেন না।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top