News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ত্রীর আত্মহত্যার প্রেক্ষিতে অবসাদ! জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী বিএসএফ জওয়ান
Image

স্ত্রীর আত্মহত্যার প্রেক্ষিতে অবসাদ! জম্মু ও কাশ্মীরে আত্মঘাতী বিএসএফ জওয়ান


শ্রীনগর, ১৯ অক্টোবর (হি.স.): স্ত্রীর আত্মহত্যার কয়েক ঘন্টার মধ্যেই, অবসাদের জেরে আত্মঘাতী হলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র এক জওয়ান। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার ঘটনা। রাজস্থানের বাড়িতে আত্মঘাতী হয়েছেন স্ত্রী, এই দুঃসংবাদ জানার পরই ওই বিএসএফ জওয়ান আত্মঘাতী হন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিএসএফ-এর হেড কনস্টেবল রাজেন্দ্র যাদব কাশ্মীর উপত্যকার কুপওয়ারা জেলায় নিযুক্ত ছিলেন।

তিনি যখন জানতে পারেন যে তাঁর স্ত্রী আংশু যাদব মঙ্গলবার রাজস্থানের ধীরপুর গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন, তখন বিএসএফ জওয়ান নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। সূত্রের খবর, স্ত্রী আত্মঘাতী হওয়ার আগে স্বামীর সঙ্গে ফোনে তাঁদের ঝগড়াও হয়েছিল। মাত্র আট মাস আগে তাঁদের বিয়ে হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top