News Flash

  • Home
  • দিনের খবর
  • ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকড়ায়, গাড়ি উল্টে জখম স্বামী ও স্ত্রী
Image

ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকড়ায়, গাড়ি উল্টে জখম স্বামী ও স্ত্রী

হাওড়া, ১৯ অক্টোবর (হি.স.): সারারাত ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম হলেন স্বামী ও স্ত্রী। বৃহস্পতিবার পঞ্চমীর ভোরবেলায় ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ার জাপানি গেটের কাছে। আহত স্বামী ও স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত তাঁর স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মন্ডপ দর্শন করতে বের হন।

সারারাত ঠাকুর দেখার পর এদিন সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া-আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তাঁর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, গাড়িটি উল্টেও যায়। গাড়ির চালক কার্তিক কুমার গুপ্ত এবং তাঁর স্ত্রীর মাথা ফেটে যায়। দুই শিশু অল্পের জন্য রক্ষা পায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিংহোমে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top