News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুমোদন রাষ্ট্রপতির, ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি পদে নিযুক্তি পেলেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিত
Image

অনুমোদন রাষ্ট্রপতির, ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি পদে নিযুক্তি পেলেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিত

আগরতলা, ১৮ অক্টোবর: ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি পদে নিযুক্তি পেলেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিত। সুপ্রিম কোর্টের কলিজিয়াম তাঁদের নিযুক্তিতে সুপারিশ করেছিল। আজ তাতে রাষ্ট্রপতির অনুমোদন মিলেছে।

বিশ্বজিৎ পালিত বর্তমানে ত্রিপুরা সরকারের আইন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে সব্যসাচী দত্ত পুরকায়স্থ বর্তমানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা পদে কর্মরত রয়েছেন। এখন ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং সহ রয়েছেন বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধ।

আজ কেন্দ্রীয় আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তাঁর এক্স(টুইটার) বার্তায় জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে বিভিন্ন হাইকোর্টে বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতির নিযুক্তিতে সম্মতি দিয়েছেন। ওই বার্তায় সাথে তিনি ১৭ জন বিচারপতির নিযুক্তির তালিকা জুড়ে দিয়েছেন। ওই তালিকায় ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিতের নাম রয়েছে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top