News Flash

  • Home
  • দিনের খবর
  • একশো দিনের বকেয়া দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ
Image

একশো দিনের বকেয়া দাবিতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ

বক্সিরহাট, ১৭ অক্টোবর (হি.স.) : একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতি রাভার গাড়ি আটকে বিক্ষোভে তৃণমূলের। বিধায়কাকে ঘিরে চলল ‘গো ব্যাক’ স্লোগান। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-২ এর মহিষকুচি বাজার এলাকায়। এদিন বিধায়কের গাড়ির সামনে অবস্থানে বসে পড়েন মহিলা কর্মীরা। বিধায়কের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

জানা গিয়েছে, তুফানগঞ্জ বিধানসভার বিজেপির চার নম্বর মণ্ডলের উদ্যোগে স্বশক্তিকরণ কর্মসূচিতে যোগ দিতে এদিন মহিষকুচি বাজায় এলাকায় আসেন বিজেপি বিধায়ক মালতি রাভা। দলীয় কর্মসূচি শেষ করে বিধায়কের গাড়ি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সেইসময় একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিধায়ক সহ তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। প্রায় আধঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেধে যায় তৃণমূল কর্মীদের। পরে পুলিশ কর্মী-সমর্থকদের জমায়েত হটিয়ে দিলে বিধায়ক গাড়ি নিয়ে বেরিয়ে যান। এদিকে গোটা ঘটনার রোষ গিয়ে পড়ে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি গৌতম দাসের ওপর। বকেয়া মেটানোর দাবিতে তাঁকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে বিজেপি বিধায়ক মালতী রাভা বলেন, তৃণমূলীরা একশো দিনের কাজের হিসাব না দিয়েই অন্যায়ভাবে বিক্ষোভ দেখিয়েছে। গোটা ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top