News Flash

  • Home
  • Uncategorized
  • বাইজলবাড়িতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হেনস্থার অভিযোগ আইপিএফটি’র, থানায় মামলা
Image

বাইজলবাড়িতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হেনস্থার অভিযোগ আইপিএফটি’র, থানায় মামলা

IPFTYনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ মে৷৷ বাইজাল বাড়ী, ছনখলা, হেজামারা এলাকাগুলি দীর্ঘদিন শান্ত থাকার পর শান্ত পরিবেশকে অশান্ত করার প্রয়াস কতিপয় অতি উৎসাহী বাম কর্মী-সমর্থকদের৷ সরকারী কার্য্যালয়ে ঢুকে বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা করে শান্তি-শৃঙ্খলার পরিবেশকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হল সোমবার দুপুরে৷ সোমবার দুপুরে পদ্মবিল এডিসি ভিলেজে সরকারী উন্নয়নমূলক কাজের জন্য জনপ্রতিনিধিদের বৈঠক ডাকেন পঞ্চায়েত সচিব গৌতম দাস৷ তিনি চিঠি ইস্যু করে সিপিআই (এম) ও আইপিএফটি’র ৪ জনপ্রতিনিধিকে বৈঠকে ডাকেন ভিলেজ কার্য্যালয়ে৷ কিন্তু উন্নয়নমূলক বৈঠক বাঞ্চাল করতে কতিপয় সিপিআই(এম) কর্মী-সমর্থক আইপিএফটি’র জনপ্রতিনিধিদের উপর হামলে পড়ে৷ শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি হুমকি দেওয়া হয় ১ মিনিটের মধ্যে পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে৷ প্রকাশ্য দিবালোকে এধরনের ঘটনা সংগঠিত হবার পর পঞ্চায়েত সেক্রেটারি বাধা দিলে পঞ্চায়েত সচিব গৌতম দাসকেও মারতে উদ্ধ্যত হয়৷ পঞ্চায়েত সেক্রেটারি প্রাণ নিয়ে দৌড়ে পালান সেখান থেকে৷ অতি উৎসাহী বাম কর্মী-সমর্থকদের এহেন ঘটনায় কিছুদিন পরপরই হেজামার, বাইজালবাড়ী এবং ছনখলার মতো এলাকাগুলিতে রাস্তা অবরোধ সহ বিক্ষুব্ধ জনতার স্বীকার হতে হচ্ছে৷ কমলপুর, আমবাসা, কৈলাসহর সহ বিভিন্ন জেলার মানুষ প্রয়োজনের তাগিদে এই রাস্তা ধরেই রাজধানীর সাথে যোগাযোগ বজায় রেখে চলছেন৷ কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ যখন অশান্ত হয়ে উঠে তখন জনরোষে পড়তে হচ্ছে আম নাগরিকদেরই৷ এর থেকে অন্তত একটা কথা পরিষ্কার যে ঐসব অতি উৎসাহী বাম কর্মী-সমর্থেকদের উপর দলের কোন নিয়ন্ত্রন নেই৷ যে কারনে অহেতুক শান্তি-সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার চক্রান্তে তারা দিনের পর দিন লিপ্ত হচ্ছে৷
এদিকে সোমবারের ঘটনার বিবরন দিতে গিয়ে আইপিএফটি’র নেতৃত্বরা জানালেন, সোমবার বেলা ১১টায় পদ্মবিল আরডি ব্লকের অধীন দক্ষিন পদ্মবিল এডিসি ভিলেজে এক জরুরী সভা আহ্বান করা হয়৷ ভিলেজ কমিটির সব সদস্য সদস্যাদের নিয়ে এদিনকার জরুরী বৈঠক৷ যেখানে সামিল হন আইপিএফটি’র ৪ জন এবং সিপিআই(এম) এর ৪ জন নির্বাচিত সদস্য-সদস্যা এবং পঞ্চায়েত সদস্য-সদস্যাদের নিয়ে ভিলেজ কমিটির পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দাস এই বৈঠকের আহ্বান করেন৷ বেঠকে মূলত রেগার কাজ, এপিএল-বিপিএল এর কাজ ওপিডিএফ ফান্ডের অর্থে উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা হওয়ার কথা৷ কিন্তু বৈঠকের শুরুতেই আচমকা কিছু সিপিআই(এম) কর্মী-সমর্থক এসে ভিলেজ কমিটির কার্য্যালয়ে প্রবেশ করে এবং আইপিএফটি’র নির্বাচিত সদস্যা সারথী দেববর্মাকে হেনস্থা করে৷ সেই সাথে এদিনকার বৈঠক বাঞ্চাল করে দেয় তারা৷ এমনই গুরুতর অভিযোগ মিডিয়ার সামনে তুলে ধরলেন আইপিএফটি’র বিভাগীয় সম্পাদক প্রশান্ত দেববর্মা সহ দলীয় কর্মী-সমর্থকরা৷ সোমবার সন্ধ্যায় আইপিএফটি’র দলের ৪ নির্বাচিত জনপ্রতিনিধি বাইজালবাড়ী ফাঁড়ি থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন৷ খোয়াইয়ের লঙ্কমুড়ার অনিল দেববর্মা, বিমান দেববর্মা ও সত্যজিৎ দেববর্মার নাম উঠে আসে আইপিএফটি’র এফআইআরে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top