News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত সকালে রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 
Image

সাত সকালে রাবার বাগানে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার 

শান্তিরবাজার,১০ অক্টোবর: সাত সকালে শীল পাড়া এলাকার রাবান বাগানে এক ব্যক্তির  ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গিয়েছে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায় নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিরনে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা জীবনধন শীল ( ৪৫ ) সোমবার বিকেল ৪ ঘটিকায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। অবশেষে মঙ্গলবার সকালে শীল পাড়ায় রাবার বাগানে রাবার গাছ কাটতে গিয়ে স্হানীয় জনগণ বাগানের গাছের মধ্যে জীবধন শীলের ঝুলন্ত দেহ দেখতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে  তাঁরা খবর পাঠিয়েছেন মনপাথর ফাঁড়ী থানায়।  মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। জীবনধন শীলের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026

ডিজিটাল প্রযুক্তির সাহায্যে উদ্ধার ১২টি হারিয়ে যাওয়া স্মার্টফোন, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল সোনামুড়া থানার পুলিশ

সোনামুড়া, ৩১ জুলাই: ডিজিটাল প্রযুক্তি ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে হারিয়ে যাওয়া ১২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top