News Flash

  • Home
  • Uncategorized
  • উপ রাজ্যপাল নিযুক্ত হলেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী
Image

উপ রাজ্যপাল নিযুক্ত হলেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদী

KiranBediপুদুচ্চেরি, ২২ মে (হি.স.) : পুদুচ্চেরির নতুন উপ রাজ্যপাল নিযুক্ত হলেন কিরণ বেদী । রাষ্ট্রপতির দপ্তর থেকে এক বিবৃতি জারি করে তাঁর নিয়োগের কথা জানানো হয়। বলা হয়, পুদুচেরির উপ রাজ্যপাল হিসেবে কিরণ বেদীকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ।
তিনি লেফটেন্যান্ট জেনারেল এ কে সিংহের স্থানাভিষিক্ত হচ্ছেন। এ কে সিংহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হওয়ার পাশাপাশি ২০১৪ থেকে পুদুচেরিরও দায়িত্ব সামলাচ্ছিলেন।
তাঁকে পুদুচ্চেরির নতুন উপ রাজ্যপাল নিযুক্ত করায় খুশি কিরণ বেদী। বলেন, শাসন পরিচালনার ক্ষেত্রে নিজেকে বিশ্বাসযোগ্য বলেই মনে করি। আশাকরি বিশ্বাস রাখতে পারব।পুদুচ্চেরি কেন্দ্রশাসিত অঞ্চল। স্বাধীনভাবে কাজ করার অনেক সুযোগ পাব।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top