News Flash

Image

সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ২৬, নিখোঁজের সংখ্যা এখনও ১৪২

গ্যাংটক, ৭ অক্টোবর (হি.স.): মেঘভাঙা বৃষ্টি এবং লোনাক হ্রদ উপচে বন্যায় বিপর্যস্ত সিকিমে এখন শুধুই ধ্বংসের ছবি আর হাহাকার। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর জানিয়েছে, সেনা কর্মী-সহ শতাধিক মানুষ নিখোঁজ, সংখ্যাটা ১৪২।

প্রশাসন সূত্রের খবর, ১৮টি দেহই উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে। এদের মধ্যে চারজন জওয়ান-সহ ছ’জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারের কাজ। যত দ্রুত সম্ভব ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত করার চেষ্টা চলছে। সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক।

গত বুধবারের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, ২৫ হাজারের বেশি মানুষ প্রভাবিত হয়েছেন। ১,২০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি সেতু তলিয়ে গিয়েছে। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top