News Flash

Image

অমৃত কলস শোভাযাত্রায় উৎসবমূখর পরিবেশ হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম) ৪ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় অমৃত কলসি নিয়ে বিভিন্ন গাও পঞ্চায়েত এবং শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা অব্যাহত রয়েছে। বুধবার আলগাপুর উন্নয়ন খন্ডের অধীন চিপরসাঙ্গন গাঁও পঞ্চায়েতের শুভাযাত্রাটি জাতীয় সড়কের ধলেশ্বর-হাইলাকান্দি অংশে বের করা হয়।এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। পরে চিপরসাঙ্গন গাও পঞ্চায়েত কার্যালয়ে এই উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে সড়ক নিরাপত্তা নিয়ে সবাইকে সচেতন থাকতে আবেদন জানান। পাশাপাশি নেশা যুক্ত ড্রাগ সেবনের কুফল নিয়ে আলোচনা করে তরুণ তরুণীদেরকে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে আবেদন জানান। প্রসঙ্গত জেলা আয়ুক্ত জেলা জুড়ে অমৃত কলসির মাটি সংগ্রহ করার ক্ষেত্রে জেলার এস এইচজিগুলির কর্ম তৎপরতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিডিও প্রবীণ মেহতা, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হুসেন আহমদ বড় ভূঁইয়া, রিয়াজ আহমেদ চৌধুরী, জামাল উদ্দিন চৌধুরী এবং পদ্মাবতী সিনহা প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top