News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে আপত্তি নেই ঃ মমতা
Image

বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে আপত্তি নেই ঃ মমতা

mamataকলকাতা, ১৯ মে৷৷ মতাদর্শগত ফারাক থাকলেও বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী৷ বৃহস্পতিবার দুপুরেই কালীঘাটে বিজয়ী হচ্ছেন অনেকটা নিশ্চিত হয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূলনেত্রী জানিয়েছেন, বিজেপির সাথে মতাদর্শগত বহু ফারাক রয়েছে৷ তবে, বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে কোন আপত্তি নেই৷ তাতে ভোটপর্ব সাঙ্গ হতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নয়া সমীকরণ খোদ তৃণমূল নেত্রীর বক্তব্যে ফুটে উঠেছে৷ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গী ছিল কংগ্রেস৷ তখন কেন্দ্রের ক্ষমতায় ইউপিএ সরকার৷ এবার সরাসরি বিজেপির সাথে কোন সমঝোতা না হলেও সংখ্যাতত্বের নিরিখে বিজেপি তৃণমূলকে অনেকটাই পাত্তা দিতে চাইছে এবং এর ফায়দা তৃণমূলও নিয়েছে তা নেত্রীর বক্তব্যে স্পষ্ট৷ তাতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী অনেকটায় নিষ্ক্রীয় ভূমিকা পালন করেছে বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারণ কেন্দ্রের নির্দেশের বাইরে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিস্ক্রীয় ভূমিকা পালন করা সম্ভব নয়৷ নিন্দুকের মতে, সংসদে তৃণমূলকে কাছে পেতেই বাইরে থেকে বিজেপি তৃণমূল বিরোধী আওয়াজ তুললেও গোপনে সহায়তা করেছে৷
এদিকে, বামেদের সঙ্গে জোট কংগ্রেসের রাজনৈতিক ভুল৷ সেই কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, তাদের নানা দিক থেকে চাপের মুখে ফেলার জন্যই ডান-বাম উভয় দল অনৈতিক ভাবে জোট করেছে৷ মানুষ তা প্রত্যাখান করেছেন৷ এদিন তিনি আরও জানিয়েছেন, নব নির্বাচিত বিধায়কদের নিয়ে আগামীকাল বৈঠক করবেন৷ আগামীকালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবীও জানাবেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top