News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত যুবক, আজ সাজা ঘোষণা
Image

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত যুবক, আজ সাজা ঘোষণা

court hammerনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া,১৯ মে৷৷ এক নাবালিকাকে অপহরণ, ধর্ষণ, ভয় দেখানো ও পক্সো আইনের চার ধারায় দোষী সাব্যস্ত হল সোনামুড়ার এক যুবক৷ সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ শুভাশিষ শর্মা রায় আনোয়ার হুসেন মৈশান নামের ঐ যুবকে দোষী সাব্যস্ত করেন৷ বৃহস্পতিবার হবে সাজা ঘোষণা৷
২০১৫ সালের ২৮ মে জানুয়ারী৷ সুকলে আসার পথে সোনামুড়ার রেইনবো ক্লাব সংলগ্ণ এলাকা থেকে অপহরণ হয় ঐ নাবালিকা৷ জোড়পূর্বক অপহরণ করে ধর্ষন ও বিয়ের নাটক মঞ্চস্থ করে অভিযুক্ত আনোয়ার৷ গোটা ঘটনাটা ভিডিও রের্কডিং করে রাখা হয়৷ ভয় দেখানো হয় কাউকে কিছু না বলার৷ যদি ব্যাতিক্রম হয় তাহলে ঐ ভিডিও রের্কডিং ইনটারনেটে ছেড়ে দেওয়ার হুমকী নাবালিকা মেয়েটিকে দিয়েছিল আনোয়ার৷ প্রথম অবস্থায় মেয়েটি ভয়ে কাউকে কিছু না বললেও, পরবর্তী সময় তা জানতে পেরে ২৪/২/১৫ তারিখে সোনামুড়া থানায় মামলা করেন নাবালিকার মা৷ সোনামুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে৷ প্রেরণ করা হয় আদালতে৷ ভারতীয় দন্ডবিধী ৩৩৬, ৩৭৬, (২), ৫-৬ ধারা ও প্রটেকশন অফ চিলড্রেন্স সেক্সসোয়েল অফেন্স আইনের ধারায় আদালতে আনোয়ারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্তকারি অফিসার সোনামুড়া থানার এসআই আশালতা দেবনাথ৷ ১৪ জন সাস্তীর সাক্ষ্য বাক্য শেষে বুধবার সোনামুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আনোয়ারকে দুষী সাব্যস্ত করেছে বলে জানিয়েছেন মামলাটির স্পেশাল পিপি সরদেন্দু চক্রবর্তী৷
জেলে রেখেই এতদিন বিচার কার্য সম্পন্ন হয়েছে অভিযুক্তের৷ সমাজে এধরনের ঘটনা হ্রাসে আদালত আনুয়ারকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেবে বলেই আশাবাদি সরদেন্দু বাবু৷ পিসিএসও আইনে সোনামুড়ার এই মামলাটি প্রথম বলে দাবি করেন বরিষ্ট আইন জীবি সরদেন্দু চক্রবর্তী৷
ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ আরও দুই অভিযুক্তের মধ্যে এখনো ফেরার এক অভিযুক্ত৷ মামলাটির এপিপি ছিলেন সঞ্জীৎ চক্রবর্তী, আইনজীবি রঘুনাথ মুখাজী বাদি পক্ষের উকিল ছিলেন৷ আগামী পক্ষে ছিলেন বরিষ্ট আইনজীবি পিযুষ বিশ্বাস সমেত, আইনজীবি কাজল দাস, মানিক কুমার সাহারা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top