News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশের প্রতিটি প্রান্তের উন্নতি হলেই বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে : প্রধানমন্ত্রী মোদী
Image

দেশের প্রতিটি প্রান্তের উন্নতি হলেই বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে : প্রধানমন্ত্রী মোদী

জগদলপুর, ৩ অক্টোবর (হি.স.): দেশের প্রতিটি প্রান্তের উন্নতি হলেই বিকশিত ভারতের স্বপ্নপূরণ হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, উন্নত ভারতের স্বপ্ন তখনই পূরণ হবে, যখন দেশের প্রতিটি কোণে উন্নয়ন পৌঁছবে। মঙ্গলবার ছত্তিশগড়ের জগদলপুরে ২৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে ছত্তিশগড়ের বস্তার জেলার নাগারনারে এনএমডিসি স্টিল লিমিটেডের স্টিল প্ল্যান্ট। এছাড়াও তারোকি এবং রায়পুরের মধ্যে ট্রেন পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ এখানে ২৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। বাস্তবিক, ডিজিটাল এবং সামাজিক অবকাঠামো একটি উন্নত দেশের জন্য গুরুত্বপূর্ণ পরামিতি। ছত্তিশগড় ইস্পাত উৎপাদনের জন্য পরিচিত। আমরা অবকাঠামো উন্নয়নে আরও বেশি মনোযোগ দিচ্ছি। নতুন ইস্পাত কারখানার সুবাদে ৫০ হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ছত্তিশগড়ে রেলওয়ে নেটওয়ার্কের বিদ্যুতায়নের পরে, বন্দে ভারত ট্রেনও চালানো হচ্ছে… আসন্ন বছরগুলিতে, রাজ্যের সমস্ত স্টেশনগুলিকে কেন্দ্র সরকার দ্বারা উন্নত এবং রূপান্তর করা হবে।”

প্রসঙ্গত, এদিন জগদলপুরে পৌঁছনোর পর জগদলপুরের বস্তারে দান্তেশ্বরী মন্দিরে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top