News Flash

Image

রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল

বিলোনিয়া, ২ অক্টোবর : বিলোনিয়া শহর এবং শহরতলী জুড়ে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। প্রতিদিনের চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে জনগণ। এরই মধ্যে গতকাল গভীর রাতে রাজনগর ব্লকের বড়পাথরী ত্রিপুরার গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি মোবাইল দোকানে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে নগদ ছয় হাজার টাকা সহ আনুমানিক চার লক্ষাধিক টাকার মোবাইল নিয়ে পালিয়েছে।

জানা গেছে , সোমবার সকালে দোকান খুলতে এসে চুরি কান্ডের ঘটনা টের পেয়েছেন দোকানের মালিক বাপন দাস। দোকানের ভিতর ঢুকে দেখতে পায় দামী মোবাইল উধাও। যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকার উপরে। এছাড়া নগদ ছয় হাজার টাকা উধাও বলে জানায় দোকানের মালিক বাপন দাসকে । খবর দেওয়া হয়েছে রাজনগর পিআরবাড়ি থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top