News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী
Image

রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গান্ধী জয়ন্তী

আগরতলা, ২ অক্টোবর : সারা দেশে সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। আজ সকালে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া আজ প্রদেশ কংগ্রেস ভবনে যথাযত মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালিত হচ্ছে।

এদিন রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজীর মূর্তির প্রাঙ্গনে মাল্যদান করেছেন মন্ত্রী সান্তনা চাকমা।

তাছাড়া প্রদেশ কংগ্রেসের সকল নেতৃত্বগণ গান্ধীঘাট গিয়ে গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। এদিনের কংগ্রেস ভবনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল, প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী শ্রীমতি সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ।

Releated Posts

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারলে তবেই…

ByByReshmi Debnath Jul 31, 2026

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top