News Flash

Image

হাফলঙে অসম বইমেলার উদ্বোধন বিশিষ্ট লেখক অরূপ দত্ত ও মন্ত্রী নন্দিতার

হাফলং (অসম), ১ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে অসম বইমেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট লেখক সাংবাদিক অরূপ কুমার দত্ত এবং রাজ্যের সংস্কৃতি দফতরের মন্ত্রী নন্দিতা গারলোসা। ছিলেন অসম প্রকাশ পরিষদের সচিব প্রমোদ কলিতা, জেলাশাসক সীমান্ত কুমার দাস প্রমুখ। আজ রবিবার দুপুর ১২টায় হাফলং সাংস্কৃতিক ভবন প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করে অসম বইমেলার উদ্বোধন করেছেন তাঁরা।

বইমেলা উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে বই পড়ার উপযোগিতা ইত্যাদি প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন হাফলঙের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ, কো-অপারেশন, খনি ও খনিজাত সম্পদ এবং আদিবাসী ও উপজাতীয় বিশ্বাস ও সংস্কৃতি দফতরের মন্ত্রী নন্দিতা গারলোসা, বিশিষ্ট লেখক সাংবাদিক অরূপ কুমার দত্ত, ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্ত কুমার দাস প্রমুখ। বইমেলার উদ্দেশ্য ব্যাখ্যা করে অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলিকে ধন্যবাদ জানিয়েছেন অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলা চত্বরে বইয়ের দোকানগুলি পরিদর্শন করেছেন অতিথি-অভ্যাগতরা।

বইমেলায় কলকাতা, দিল্লি, গুয়াহাটি, শিলচর থেকে বিভিন্ন প্রকাশনা গোষ্ঠী বইয়ের সমাহার নিয়ে স্টল খুলেছেন। রাজ্য সরকারের অধীনস্থ অসম প্রকাশন পরিষদ এবং সারা অসম বই প্রকাশন ও বিক্রেতা সংস্থার উদ্যোগে ৭ অক্টোবর পর্যন্ত সাত দিন ব্যাপী অসম বইমেলা অনুষ্ঠিত হবে হাফলঙে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top