News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের নাম না করে ৩রা-র তদন্ত নিয়ে কড়া নির্দেশ বিচারপতির
Image

অভিষেকের নাম না করে ৩রা-র তদন্ত নিয়ে কড়া নির্দেশ বিচারপতির

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : দলের পূর্ব ঘোষিত কর্মসূচিতে ৩ অক্টোবর দিল্লিতে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার ওই দিনই তদন্তের জন্য তাঁকে ডেকেছে ইডি। এই ডাক মানবেন না বলে চ্যালেঞ্জ নিয়েছেন অভিষেক। সোমবার অভিষেকের নাম না-নিয়েও ইডিকে ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান নিয়ে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ।

ইডিকে বিচারপতির নির্দেশ, ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করা যাবে। এই নির্দেশে প্রকারন্তরে মঙ্গলবার অভিষেক যাতে হাজিরা দেন তা নিশ্চিত করতেই বললেন ইডিকে।

ওই তদন্তে যুক্ত ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি সিংহ। তিনি ইডিকে জানিয়ে দেন, আত্মবিশ্বাসের অভাব থাকায় মিথিলেশকুমারকে সরিয়ে ৩ অক্টোবরের তদন্তে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে হবে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top