News Flash

  • Home
  • Uncategorized
  • আজ পাঁচ রাজ্যের ভোট ফল, তাকিয়ে আছে গোটা দেশ
Image

আজ পাঁচ রাজ্যের ভোট ফল, তাকিয়ে আছে গোটা দেশ

5 State Election Result2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ আজ বৃহস্পতিবার দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার দিন৷ জনাদেশ কি সেদিকেই তাকিয়ে গোটা দেশ৷ পশ্চিমবঙ্গ, আসাম, কেরেলা, তামিলনাড়ু ও পুদুচেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে৷ গোটা দেশকে বিশেষভাবে ভাবাচেচ্ছ পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরেলা নির্বাচনের ফলাফল৷ দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও এই ফলাফল নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল সকলেরই মূল আলোচ্য বিষয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল৷ এক্সিট পোল পশ্চিমবঙ্গ, কেরেলা এবং আসাম নিয়ে যে সম্ভাব্য ফল ঘোষণা করেছে তাতে স্বাভাবিকভাবেই রাজ্যে আগামীদিনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তায় ফেলেছে ডান-বাম উভয় দলকেই৷
এক্সিট পোল মোতাবেক বড় চমক আসামের ফলাফল৷ সেখানে দুইবারের কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি৷ এদিকে, পশ্চিমবঙ্গে পরিবর্তনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে এক্সিট পোল৷ ফলে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের মোড়কে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতাকে বিরাট ধাক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসকে ঠেকাতেই সমঝোতার পথে হেঁটেছে ডান-বাম দুই শিবির৷ ফলে, এক্সিট পোল মোতাবেক পশ্চিমবঙ্গে ক্ষমতার মসনদে পুনরায় তৃণমূলের প্রত্যাবর্তনে গোটা দেশেই ধাক্কা খাবে সিপিএম ও কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ এদিকে, পশ্চিমবঙ্গে ভরাডুবি এবং কেরলে এলডিএফ তথা বামেরা ক্ষমতায় ফিরলে জাতীয় স্তরে সিপিএম শিবিরেই তীব্র মতানৈক্য দেখা দেবে৷ একই সাথে এরাজ্যেও এর প্রভাব পড়বে৷ পশ্চিমবঙ্গে ডান-বাম জোটের অন্যতম কান্ডারি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তাতে দলের মধ্যেই সমালোচনার মুখে পড়বেন৷ এদিকে, কেরলে এবং আসামে কংগ্রেস হারলে এর জন্য পশ্চিমবঙ্গে বামেদের সাথে সমঝোতাকেই দায়ী করবে দুই রাজ্যের দলীয় কর্মীরা৷ এই রাজ্যের বিদ্রোহী কংগ্রেস নেতাদের মতে কেরল এবং আসামে দল হারলে সেখানেও বিদ্রোহ দেখা দিতে পারে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top