News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে চিঠি, কী বলে বিজেপি
Image

তৃণমূলের জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে চিঠি, কী বলে বিজেপি

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ধূপগুড়িতে তৃণমূলের জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাতে স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকারকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতে অন্যায় কিছু দেখছে না বিজেপি।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমি রাজভবনের প্রতিনিধি নই। রাজ্যপালের মুখপাত্রও নই আমি। রাজ্যপাল কি এক্তিয়ার বহির্ভূত কিছু করেছেন? রাজ্যপাল হয়তো মনে করেছেন, ডেপুটি স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউসের প্রতি তাঁরও দায়বদ্ধতা রয়েছে। তাঁকেও যে আরও শৃঙ্খলাপরায়ণ হতে হবে, তার জন্যই হয়ত এই মর্যাদা দিয়েছেন।”

স্পিকারকে বাদ দেওয়া নিয়ে অন্য তত্ত্বও তুলে ধরেন শমীকবাবু। কটাক্ষের সুরে বলেন, “স্পিকারের তো দৃষ্টিশক্তির অভাব রয়েছে! কৃষ্ণ কল্যাণী, মুকুল রায়কেও এখনও বিজেপি বলে মনে করছেন। দেখতে বোধহয় একটু সমস্যা আছে ওঁর। কাকে শপথ গ্রহণ করাতে গিয়ে, কাকে করাবেন, পরে আবার চক্রান্তের গল্প উঠে আসবে। একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্যই হয়ত রাজ্যপাল স্পিকারকে ভরসা করতে পারেননি।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top