News Flash

  • Home
  • Uncategorized
  • সর্প দংশনে জখম মহিলার চিকিৎসা নিয়ে চরম হয়রানি
Image

সর্প দংশনে জখম মহিলার চিকিৎসা নিয়ে চরম হয়রানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বাইখোরা এবং গোমতী জেলা হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা না থাকায় এক মহিলাকে চিকিৎসার জন্য হন্যে হয়ে ছুটে আসতে হয়েছে জি বি হাসপাতালে৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷রাজ্যের সবকটি হাসপাতালে সাপের কামড়ের ইনজেকশন এন্টি স্নেক ভেনাস নেই৷ ফলে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে৷ বাইখোড়ায় সাপের কামড়ে বিষক্রিয়ায় আক্রান্ত এক মহিলাকে স্থানীয় হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে মহিলাকে শেষ পর্যন্ত জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ মহিলার নাম মনিকা নন্দী৷ বাড়ি দক্ষিণ জেলার বাইখোড়ায়৷ জানা যায়, মহিলা সোমবার রেগার কাজ করতে গেলে একটি সাপ তার হাতে ছোবল দেয়৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ সেখানেও চিকিৎসার ব্যবস্থা নেই৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ রাজ্যের প্রতিটি হাসপাতালেই সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তবে সবকটি হাসপাতালে এমনকি জেলা হাসপাতালগুলিতেও সাপের কামড়ের চিকিৎসার ব্যবস্থা নেই৷ বাইখোড়ার ঘটনা এরই প্রকৃষ্ট উদাহরণ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top