News Flash

Image

করিমগ‌ঞ্জের আসিমগঞ্জে বাইক দুর্ঘটনায় হত যুবক

পাথারকান্দি (অসম), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বাইকে চড়ে বা‌ড়ি ফির‌তে গি‌য়ে ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে জনৈক যুব‌কের। নিহত যুবককে আসিমগ‌ঞ্জের তাঁতিরবন্দ গ্রা‌মের জনৈক নুর উদ্দিনের বছর ২৩-এর ছেলে নজমুল উদ্দিন বলে শনাক্ত করা হয়েছে।

আজ র‌বিবার পাথারকা‌ন্দির মুণ্ডমালা খেলার মা‌ঠে ছিল ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল ম্যাচ। ফুটবল খেলা উপভোগ করতে এসেছিলেন পেশায় গাড়ি চালক নজমুল উদ্দিন। খেলা শে‌ষে তি‌নি মা‌লিকের গা‌ড়ি‌তে ক‌রে মা‌লিক‌কে বা‌ড়ি পৌ‌ছে ‌বিকাল সা‌ড়ে তিন‌টে নাগাদ ত্রিপুরাগামী ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে নি‌জের বাইকে করে স্বগৃহে যাওয়ার প‌থে মর্মান্তিক দুর্ঘটনা‌টি ঘ‌টে।

নজমুলের বাইক‌টি আসি‌মিয়া সে‌কেন্ডা‌রি স্কু‌লের সামনে যাওয়ার পর এক‌টি ছাগল হঠাৎ ক‌রে মাঝ-রাস্তায় তাঁর বাইকের সামনে এসে যায়। ছাগল‌‌কে বাঁচা‌তে গি‌য়ে নজমুল স‌জো‌রে ব্রেক কষ‌লে তি‌নি সড়‌কে প‌ড়ে গুরতর আহত হন। তাঁকে পাথারকা‌ন্দি হাসপাতালে নি‌য়ে আসা হয়। এখানে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে তাঁকে দ্রুত রেফার করা হয় ক‌রিমগ‌ঞ্জে। ‌

কিন্তু ক‌রিমগঞ্জে পৌঁছার আগেই রাস্তায় নজমু‌লের মৃত্যু হয়। তার মৃত‌দেহ ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগ‌ঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পাথারকান্দি এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় গ‌ভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন এমএসএফ-এর কর্মকর্তারা। তাঁরা মৃ‌তের আত্মার সদগ‌তি কামনা করে শোকাহত প‌রিবা‌রব‌র্গের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে‌ছেন।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top