News Flash

Image

তামুলপুরে বুনো হাতির হামলায় হত এক

তামুলপুর (অসম), ২৪ সেপ্টেম্বর (হি.স.) : তামুলপুর জেলার অন্তর্গত ভারত-ভুটান সীমান্ত এলাকায় অব্যাহত আছে বুনো হাতির উপদ্ৰব। এ ধরনের উপদ্রবের শিকার হয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে একজনের। নিহত ব্যক্তিকে বছর ৪৮-এর আশিনা বসুমতারি বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা আজ রবিবার ভোররাতে তামুলপুর জেলার বগাজুলি গৌজনফুড়ি গ্রামে সংঘটিত হয়েছে।

জেলার সীমান্তবর্তী জনবসতি অঞ্চলগুলিতে প্ৰায়ই বুনো হাতির দল ঢুকে গৃহস্থদের ঘর-দুয়ার ভেঙে লণ্ডভণ্ড করে দেয়। তছনছ করে খেত ও বাড়িঘরে উৎপাদিত ফসল। গত কয়েক বছরে হাতির হামলায় ওই সব অঞ্চলের কয়েকজন মৃত্যুবরণও করেছেন।

গতকাল রাতে বগাজুলি গৌজনফুড়িতে বুনো হাতির এক দল প্রবেশ করে গ্রামে তাণ্ডব সৃষ্টি করে। ভোররাতে গ্রামবাসীরা হাতির দলকে তাড়ানোর চেষ্টা করেন। তখন পালের এক হাতি আচমকা পিছনে ফিরে দৌড়ে আশিনা বসুমতারির ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই বসুমতারির মৃত্যু হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে আজ সকালেই অকুস্থলে ছুটে যান বিটিসির দরঙাজুলি পরিষদীয় কেন্দ্রের এমসিএলএ বিজিৎ গৌরা নাৰ্জারি সহ কুমারিকাটা পুলিশের এক দল। পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তামুলপুরে সরকারি হাসপাতালে পাঠায়।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top