News Flash

Image

তারাতলায় অজ্ঞাত পরিচিত যুবকের দেহ উদ্ধার

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : নিউ আলিপুর এলাকার তারাতলা মোড়ের কাছে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রবিবার ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

জানা গেছে, এদিন দুপুর নাগাদ তারাতলা মোড়ের ট্রাফিক কিয়স্কের অদূরে রাস্তার পাশে একটি যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেখা মাত্রই তারাতলা পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। যুবকের ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটাই মৃত্যুর কারণ কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বলা যাবে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top