News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি

আগরতলা , ২৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা দেশে চলছে বিভিন্ন কর্মসূচি। প্রদেশ বিজেপি ও তার শাখা সংগঠন গুলির পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে আজ রাজধানীর হরিজন কলোনি এলাকায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে ।


এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা। এইদিনের শিবির থেকে এলাকার বহু সাধারন মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে।


এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন ,প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবা মূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top