News Flash

Image

করিমগঞ্জের দরগারবন্দ গ্রামে অপরিস্রুত ও অনিয়মিত জল সরবাহের অভিযোগ

দুল্লভছড়া (অসম), ২৩ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত দুল্লভছড়া ব্লকের অধীন দরগারবন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কৃষ্ণনগরে অপরিস্রুত ও অনিয়মিত জল সরবাহের অভিযোগ উঠেছে। সরকার হর ঘর নল বিশুদ্ধ পানি ঘরে ঘরে দেওয়ার ব্যবস্থা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশন প্রকল্প চালু করেছিল। সেই সঙ্গে আরও নতুন প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

কিন্তু বাস্তবে ওই সব প্রকল্প থেকে কতটুকু সুবিধা পাচ্ছেন সাধারণ জনগণ তা নিয়ে বিভাগীয় আধিকারিক কিংবা স্থানীয় রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার জনগণের সমস্যা নিয়ে অবগত নন। এতে সরকারের বরাদ্দ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে বলে বিভিন্ন গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

অভিযোগে বহুজন বলেছেন, দুল্লভছড়া এলাকার কোনও কোনও প্রকল্পের কর্মীরা নির্দিষ্ট সময়ে পরিচ্ছন্ন জল সরবরাহ করে থাকে। কিন্তু দরগারবন্দ গ্রামে বিদ্যমান পশ্চিম কৃষ্ণনগর পিডব্লিউএসএস-এর জল জীবন মিশনের কর্মীরা দু-তিন দিন পর পর জল সরবরাহ করেন, তা-ও আবার নির্দিষ্ট সময় ছাড়াা

প্রকল্পর অধীনস্থ সব কয়টি এলাকায় সরকারের সব কা সাথ, সব কা বিকাশ নিয়ে রয়েছে বহু প্রশ্ন যা বিভাগীয় আধিকারিক বা কর্মীদের জন্যই জনসাধারণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন। এভাবে অপরিস্রুত জল সরবরাহ করায় জল ব্যবহারকারীরা নানান রোগের আতঙ্কে ভুগছেন।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top