News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দিল্লির ১০ জনপথ পুড়িয়ে ফেলার ডাক’, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের বিরুদ্ধে গুয়াহাটির থানায় অসম প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ
Image

দিল্লির ১০ জনপথ পুড়িয়ে ফেলার ডাক’, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের বিরুদ্ধে গুয়াহাটির থানায় অসম প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ

গুয়াহাটি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ‘ঘৃণ্য মন্তব্য’ করার দায়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে গুয়াহাটির এক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অসম প্রদেশ মহিলা কংগ্রেস।

থানায় দায়েরকৃত অভিযোগে লেখা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে হিমন্তবশ্ব শর্মা বলেছেন, ভগবান হনুমান যেভাবে লঙ্কা পুড়িয়ে ফেলেছিলেন, সেভাবে দিল্লির ১০ জনপথকে পুড়িয়ে ফেলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে পরামর্শ দিয়েছেন। দিল্লির ১০ জনপথ বলতে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভানেত্রী সাংসদ সোনিয়া গান্ধীর বাসস্থান বলে বোঝায়। প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগে আরও বলা হয়েছে, হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে নিয়ে খেলতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন।

অভিযোগপত্রে প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রীরা আরও লিখেছেন, কেবল তা-ই নয়, সোনীয়া গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর স্ত্রীও। ১০ জনপথ পুড়িয়ে ফেলতে যে প্ররোচনামূলক ভাষণ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, তাতে হিন্দু ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তিনি অগ্নিসংযোগ ও দাঙ্গায় লিপ্ত হওয়ার জন্য জনসাধারণের কাছে খোলাখুলি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় বিরোধী কংগ্রেস দলনেতা দেবব্রত শইকিয়া মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে একই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করেছেন। শইকিয়া অভিযোগ করেছেন, মধ্যপ্রদেশের বিদিশায় জন-আশীর্বাদ সমাবেশে হিমন্তবিশ্ব সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা শইকিয়ার অভিযোগ, হিমন্তবিশ্ব শর্মা দিল্লিতে ১০, জনপথ, সোনিয়া গান্ধীর সরকারি বাসভবনে ‘আগুন লাগানোর’ ডাক দিয়েছেন।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top